| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

  • আপডেট টাইম: 08-02-2026 ইং
  • 99502 বার পঠিত
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটাররা ভোট দিতে শুরু করেন। এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ২৮৪ জন প্রার্থী। খবর জানিয়েছে বিবিসি।

চলতি বছরের ২৩ জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। একই সময়ে তিনি ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্ষমতাসীন দলকে বিজয়ী করতে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে মূল লড়াই হবে জাপান ইনোভেশন পার্টির। এই নির্বাচনের ফলাফলের মাধ্যমেই নির্ধারিত হবে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তাকাচির রাজনৈতিক ভবিষ্যৎও এই নির্বাচনের ওপর অনেকটাই নির্ভর করছে।

উল্লেখ্য, আজকের নির্বাচনে ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত। ভোট গণনা শেষ হতে সারারাত লেগে যেতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪