| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোমবার ফুলকোর্ট সভা : জুবায়ের রহমান চৌধুরী

  • আপডেট টাইম: 08-02-2026 ইং
  • 101126 বার পঠিত
সোমবার ফুলকোর্ট সভা : জুবায়ের রহমান চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা শুরু হবে। হাইকোর্ট বিভাগের বিচার শাখার ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. মেসবাহ্ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মহোদয়গণের অংশগ্রহণে আগামী ৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৪টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা শুরু হবে।' ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা এবং বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে নিয়েও আলোচনা হয়ে থাকে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪