| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থাইল্যান্ডের নির্বাচনে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিনের বিজয়

  • আপডেট টাইম: 09-02-2026 ইং
  • 98422 বার পঠিত
থাইল্যান্ডের নির্বাচনে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিনের বিজয়

কম্বোডিয়া সীমান্তে সংঘাত এবং বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে থাইল্যান্ড নির্বাচনে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন ভূমিজাই থাই পার্টি জোট বিজয়ী হয়েছে বলে এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে দেশটির নির্বাচন কমিশন।

থাইল্যান্ড পার্লামেন্টে মোট ৪৯২টি আসনসংখ্যার মধ্যে আনুতিনের রাজনৈতিক দল ভূমিজাই থাই পার্টি মোট ১৯৬টি আসনে বিজয়ী হয়েছে, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১৬টি আসনে আর বাকি ১৮০টি আসনে জয় পেয়েছে রক্ষণশীল পিউ থাই পার্টি ও অন্যান্য রাজনৈতিক দল।


পার্লামেন্টে মোট ৪৯২টি আসনসংখ্যার মধ্যে কোনো দল কিংবা জোট যদি সরকার গঠন করতে চায়, সেক্ষেত্রে সেই দল বা জোটকে কমপক্ষে ২৪৬টি আসনে জয় নিশ্চিত করতে হবে। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট ছাড়া আর কোনো পথ না থাকায় যেহেতু ভূমিজাই থাই পার্টি সবচেয়ে বেশি আসনে জিতেছে, তাই জোট সরকার গঠন হলে নিয়ম অনুযায়ী আনুতিনই প্রধানমন্ত্রীর পদে বসবেন।

সাবেক প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করলে ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর ৫৮ বছর বয়সী আনুতিন থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন। 

থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে গত ২ বছরে তিন জন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। গত ডিসেম্বরে আনুতিন চার্নভিরাকুল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার সময় কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সীমান্ত  টানা কয়েকদিনের সংঘাতে উভয় দেশের সেনাবাহিনীর বেশ কয়েকজন হতাহতও হয়েছেন। এসব চ্যালেঞ্জের মধ্যেই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে বিজয়ী হয়েছেন আনুতিন চার্নভিরাকুল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪