| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় ৩৭টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বডি ক্যামেরা মোতায়েন

  • আপডেট টাইম: 09-02-2026 ইং
  • 100146 বার পঠিত
ঢাকায় ৩৭টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বডি ক্যামেরা মোতায়েন

ঢাকা মহানগরীর ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বডি ক্যামেরাসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সোমবার ( ০৯ ফেব্রুয়ারি ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে এবং বডি ক্যামেরা ব্যবহার করা হবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬১৪টি, যেখানে চারজন করে পুলিশ থাকবে। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য থাকবে।

তিনি আরও জানান, ডিএমপির ২৫ হাজার সদস্যকে নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার ও অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪