ইউরোপের বরফে ঢাকা আলোচিত এলাকা গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করেছে। তাপমাত্রা বাড়ার কারণে নয়,বাতাসের সঙ্গে ভেসে আসা ক্ষুদ্র ধূলিকণার কারণেও দ্রুত গলে যাচ্ছে বরফ। ধূলিকণার কারনে বরফের ওপর জমা গাঢ় রঙের শেওলা সূর্যের আলো শোষণ করে বরফ গলার গতি বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর গবেষক জেনিন ম্যাককাটচিয়ন পরিচালিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে।
বাতাসের মাধ্যমে খনিজ ধূলিকণা বরফের ওপর শেওলার বৃদ্ধির জন্য অপরিহার্য পুষ্টি উপাদান যা শেওলার ঘনত্ব প্রতি মিলিলিটারে ৮ হাজার ৬০০ কোষ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।