| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

  • আপডেট টাইম: 09-02-2026 ইং
  • 99952 বার পঠিত
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি বঙ্গভবনে বসেই এ ভোট দেন। রাষ্ট্রপতির ভোটার এলাকা পাবনা-৫ (সদর) আসন।

রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি ভোট প্রদান করেন।

এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই পদ্ধতিতে ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে সময় নিজের নির্বাচনি এলাকা পাবনায় সরাসরি গিয়ে ভোট না দেওয়ার ব্যাখ্যায় তিনি বলেছিলেন, ভোটের দিনে তাঁর উপস্থিতির কারণে পুরো জেলা ও ভোটকেন্দ্রে প্রভাব পড়তে পারে এবং নিরাপত্তাজনিত কারণে সাধারণ ভোটারদের বিড়ম্বনার মুখে পড়তে হতে পারে।

রাষ্ট্রপতি আরও বলেন, তাঁর সচেতন বিবেচনায় নিজের এলাকায় গিয়ে ভোট দেওয়া সাধারণ ভোটারদের জন্য অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করতে পারে, যা কাম্য নয়।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি প্রথাগত পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দিলেও এবার নির্বাচন কমিশন আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু করেছে। নতুন এ পদ্ধতিতে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা।

নতুন ব্যবস্থায় ইতোমধ্যে কারাগারে থাকা বহু বন্দী ভোট দিয়েছেন। পাশাপাশি আমলা, পুলিশ সদস্য, নির্বাচনি কর্মকর্তা এবং হাজার হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার পাঁচ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪