| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না বাংলাদেশে

  • আপডেট টাইম: 10-02-2026 ইং
  • 99615 বার পঠিত
৬ দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না বাংলাদেশে

দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক সংস্থা,ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া ছাড়াও আরও ছয়টি দেশ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণ সত্ত্বেও। 

নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মিসর, কুয়েত, মরক্কো ও রোমানিয়াকে ইসির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলো থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া জায়নি। এ ছাড়া আন্তর্জাতিক সংস্থা ফোরাম অব দ্য ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া (এফইএমবিওএসএ) নামক সংস্থা থেকেও কোনো জবাব এখনও পর্যন্ত আসেনি।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৬০ জন অতিথির মধ্যে   ইতোমধ্যে কেউ কেউ ঢাকায় এসে পৌঁছেছেন। বাকিরা শিগগিরই ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকার একটি হোটেলে সরকারি ব্যবস্থাপনায়  ৯-১৩ ফেব্রুয়ারি তাদের জন্য আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪