| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

  • আপডেট টাইম: 10-02-2026 ইং
  • 99538 বার পঠিত
২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ২৯৯টি আসনের সবকটিতেই ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি এবং নতুন রাজনৈতিক দলের নিবন্ধন একটি বড় চ্যালেঞ্জ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

ইসি সচিব বলেন, ২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের বিষয়ে জারি করা প্রজ্ঞাপন আজই (মঙ্গলবার) প্রত্যাহার করা হবে।

ভোট গণনা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, পোস্টাল ব্যালট গণনার প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই অযথা বিলম্ব করা হবে না।

অনুষ্ঠানে তথ্য সচিব বলেন, এবারের নির্বাচনের সংবাদ সংগ্রহে ১১৫টি দেশের সাংবাদিকরা আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে ২১টি দেশের পর্যবেক্ষক দল ইতোমধ্যে নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে বাংলাদেশে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪