| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলার ১৩৮ ভোট কেন্দ্রের মধ্যে ৭৯ ঝুঁকিপূর্ণ

  • আপডেট টাইম: 10-02-2026 ইং
  • 99518 বার পঠিত
ভোলার ১৩৮ ভোট কেন্দ্রের মধ্যে ৭৯ ঝুঁকিপূর্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বীপ জেলা ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) সংসদীয় আসনে ৭৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় নির্বাচন কমিশন। এসব কেন্দ্রে সাধারণ কেন্দ্রের তুলনায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোলা জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৫৪৬ জনের মধ্যে, বোরহানউদ্দিন উপজেলায় ২ লাখ ২৯ হাজার ৫১১ জন, দৌলতখানে উপজেলা ১ লাখ ৬৬ হাজার ৩৫ জন ১শ ৩৮টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রদান করবেন।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মন জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা যেন নির্বিঘ্নে সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা,বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রেখে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশ, র‍্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪