| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্দুকধারীর হামলায় কানাডায় নিহত ১০

  • আপডেট টাইম: 11-02-2026 ইং
  • 96838 বার পঠিত
বন্দুকধারীর হামলায় কানাডায় নিহত ১০

পশ্চিম কানাডায় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে একটি হাইস্কুল এবং একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে বন্দুকধারীদের হামলার এ ঘটনা ঘটে। 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে ছয়জনকে মৃত অবস্থায় এবং আরো ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে আরসিএমপি। আহতদের উদ্ধারের পর হাসাপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও দুই জনের মৃত্যু হয়। সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে ‘আত্মহত্যাজনিত’ আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 


স্কুলটির নিকটবর্তী একটি বাড়ি থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে আরসিএমপি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই নিহতরা স্কুলে হামলার সঙ্গে সম্পর্কিত। আরও নিহত বা আহত আছে কি না, এবং ঘটনার সঙ্গে কেউ যুক্ত আছেন কি না তা জানতে স্কুলটির আশপাশের ঘরবাড়ি ও আবাসনগুলোতে তল্লাশি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরসিএমপি।

টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে। হামলার ধাক্কা কাটানো এবং নিহতদের প্রতি শোক জানাতে এক সপ্তাহ টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুল বন্ধ থাকবে বলে নোটিশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪