| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার

  • আপডেট টাইম: 11-02-2026 ইং
  • 98334 বার পঠিত
ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার

ঢাকার ১৩টি সংসদীয় আসনে ১৪শ’ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিটার্নিং অফিসার বলেন, চিহ্নিত ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য কেন্দ্রগুলোর বেশিরভাগও সিসিটিভির আওতায় আনা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, ভোট গণনার সব কেন্দ্রেও সিসিটিভি সুবিধা থাকবে। কোনো কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে বিকল্প আলোর ব্যবস্থাও রাখা হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪