আগামীকাল (বৃহস্পতিবার) বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে সরকার কর্তৃক ছুটি ঘোষিত হওয়ায় গতকাল (১০ ফেব্রুয়ারি) শহর ছেড়ে গ্রামে যেতে বাসস্ট্যান্ডগুলোতে ঢল নেমেছে হাজার হাজার মানুষের। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় এমন চিত্র লক্ষ্য করা যায়।
বাসস্ট্যান্ডগুলোতে সরেজমিনে দেখা যায়, গতকাল যাত্রীদের উপচে পড়া ভিড়ে টিকিট কাউন্টারে যে কর্মরত ব্যক্তিদের হিমশিম খেতে হয়েছিল আজ তারা অনেকটাই অলস সময় পার করছেন। যাত্রী উপস্থিতি কম থাকায় দূরপাল্লার বাসগুলো স্বল্প যাত্রী নিয়েই গন্তব্যে রওনা দেয়। যাত্রীর চাপ কম থাকায় মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আজ সড়কে যথেষ্ট গাড়ি থাকলেও চাপ নেই যাত্রীর।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শাহাবুর জানিয়েছেন, মহাসড়কে গতকাল (মঙ্গলবার) এর তুলনায় আজ যাত্রী এবং গাড়ির চাপ অনেক কম রয়েছে। ঘরমুখো কিছু যাত্রী দেখা গেলেও যানচলাচল স্বাভাবিক আছে।