| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটার তালিকায় গরমিল, ভোটার ফিরে যাচ্ছে : ববি হাজ্জাজ

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 97005 বার পঠিত
ভোটার তালিকায় গরমিল, ভোটার ফিরে যাচ্ছে : ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ অভিযোগ করে বলেছেন, বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার গরমিল রয়েছে। এ কারণে অনেক ভোটার নাম খুঁজে না পেয়ে কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ থেকে প্রাপ্ত ভোটার তথ্যের সঙ্গে কেন্দ্রের পোলিং অফিসারদের খাতার মিল পাওয়া যাচ্ছে না। এমনকি তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা প্রিন্টকৃত তালিকার সঙ্গেও অমিল দেখা যাচ্ছে। এতে ভোটারদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তিনি ৭টি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রায় প্রতিটি কেন্দ্রেই এক বা একাধিক ক্ষেত্রে এমন অসঙ্গতি পাওয়া গেছে। ফলে ভোটার দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে গেছেন বলেও দাবি করেন তিনি।

এ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ভোটার তালিকার এই গরমিল নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন, যেখানে তালিকায় অমিল দেখা যাবে সেখানে যেন প্রিসাইডিং অফিসাররা সময় নিয়ে খুঁজে ভোটারকে সহায়তা করেন।

কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র দখল বা সহিংসতার মতো পরিস্থিতি এখনো দেখা যায়নি। তবে ভোটার ডেটাবেজের গরমিল নিয়ে তারা শঙ্কিত এবং দ্রুত সমাধান চান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪