| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন বাংলাদেশের সূচনা ভোট প্রদান শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 96996 বার পঠিত
নতুন বাংলাদেশের সূচনা ভোট প্রদান শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ এর ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে দেশ অতীতের দুঃস্বপ্নময় অধ্যায় থেকে বেরিয়ে এসেছে। তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। আজ থেকে প্রতিটি ক্ষেত্রে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। আজ যেন আমরা এক ধরনের জন্মদিন উদযাপন করছি।”

তিনি আরও বলেন, গণভোট এই প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। “প্রার্থীর জন্য ভোট দেওয়া গুরুত্বপূর্ণ, তবে গণভোট আরও বেশি তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে সারা বাংলাদেশ পাল্টে যাবে,” উল্লেখ করেন তিনি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবাই যেন গণভোটে অংশগ্রহণ করেন এবং নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখেন। তিনি এ দিনটিকে নিজের জীবনের সেরা দিন আখ্যা দিয়ে বলেন, “এটি আমাদের মুক্তির দিন, দুঃস্বপ্নের অবসানের দিন। নতুন বাংলাদেশের সূচনা আজ থেকেই শুরু হলো।”

তিনি দেশবাসীকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪