| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার বিজয় নয় হবে ওসমান হাদি ভাইয়ের বিজয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 96867 বার পঠিত
আমার বিজয় নয় হবে ওসমান হাদি ভাইয়ের বিজয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাকে ভোট দিলে সেই ভোট আসলে আমাকে নয়, বরং ওসমান হাদি ভাইকে দেওয়া হচ্ছে। আমার বিজয় হলে সেটি আমার নয়, ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বেশিরভাগ ‘জেন-জি’ বলেছে শাপলাকলিতে ধুমিয়ে ভোট দেবে। তাদের সঙ্গে কেউ গ্যাঞ্জাম করতে চইলে, তারা গ্যাঞ্জামে চলে যাবে। তখন আসলে পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকবে না। জেন-জিদের ক্ষ্যাপাবেন না হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময়েও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে ছিল না। তাদের সুষ্ঠু মতো ভোট দিতে দিন। কেউ অস্থিরতা তৈরি করতে চাইলে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব।

হেরে গেলে সরকার দলের সঙ্গে একসঙ্গে কাজ করবেন কিনা  প্রশ্নে তিনি বলেন,আমি তাদের মাফ করে দিয়েছি যারা আমার ওপর হামলা করার চেষ্টা করেছিলেন। নির্বাচনে কোনো কারণে হেরে গেলে এখন যে পরিশ্রমটা করছি, সেটি দ্বিগুণ করে দেব। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪