| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

“নির্বাচনের পরিস্থিতি ভালো,ভোটার উপস্থিতি ভালো": ইশরাক হোসেন

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 96855 বার পঠিত
“নির্বাচনের পরিস্থিতি ভালো,ভোটার উপস্থিতি ভালো": ইশরাক হোসেন

টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে থেকে ভাই  ইশফাক হোসেনকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার বেলা ১২টা ১৩ মিনিটে টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন তিনি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়ে এই বিএনপি প্রার্থী  বলেন, “নির্বাচনের পরিস্থিতি ভালো,ভোটার উপস্থিতি ভালোই। আরও ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি।"  

গত রাতে সূত্রাপুরের জামায়াতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাঁওয়ের আমির প্রায় কোটি টাকা নিয়ে ধরা পড়ার বিষয়ে তিনি বলেন, বুধবার রাত থেকে জামায়াতের লোকেরা বিভিন্ন অনিয়ম, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে- হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কিনতে নেমে যাওয়া সূত্রাপুরের জামায়াতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাঁওয়ের আমির প্রায় কোটি টাকা নিয়ে ধরা খেয়ে সত্যতা প্রমান করে দিয়েছেন উল্লেখ করে বলেন, “জনগণ আজকে ভোটের মাধ্যমে তাদের বুঝিয়ে দেবেন।”


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪