| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ আবরার ফাহাদের জন্মদিন : মোস্তফা সরয়ার ফারুকী

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 96791 বার পঠিত
আজ আবরার ফাহাদের জন্মদিন : মোস্তফা সরয়ার ফারুকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা নিজ ভোটকেন্দ্র বনানী বিদ্যানিকেতনে ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে আবরার ফাহাদকে স্মরণ করেন ফারুকী।  

আবরার ফাহাদকে স্মরণ করে পোস্টে তিনি লেখেন, আজ এক বিশেষ দিনে ইতিহাস রচিত হচ্ছে, অথচ সেই তাৎপর্য আমরা অনেকেই আগে বুঝতে পারিনি। আজ আবরার ফাহাদের জন্মদিন। আর একইদিনে বাংলাদেশ প্রত্যক্ষ করছে নজিরবিহীন ভোটার উপস্থিতি, উৎসবমুখর পরিবেশ ও নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার প্রক্রিয়া নয়। এই ঘটনাপ্রবাহের সঙ্গে আবরার ফাহাদের জন্মদিনের কাকতালীয় মিলকে উল্লেখ করে তিনি বলেন হয়ত কোনো এক অদৃশ্য শক্তি আকাশেই এই গল্পের চিত্রনাট্য লিখে রেখেছিলো।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪