বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শুভেচ্ছা পোস্ট দেয়া হয়।
একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী বলে পোস্ট উল্লেখ করা হয়।