| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে 'ভাই' সম্বোধন করে মমতার অভিনন্দন

  • আপডেট টাইম: 13-02-2026 ইং
  • 94857 বার পঠিত
তারেক রহমানকে 'ভাই' সম্বোধন করে মমতার অভিনন্দন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।

পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলাদেশের সব ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাই, তার দল এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুখে থাকুন।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে এটাই আমরা কামনা করি।

উল্লেখ্য, সারা দেশে ২৯৯টি আসনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয় এবং রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪