| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ চীনের

  • আপডেট টাইম: 13-02-2026 ইং
  • 96357 বার পঠিত
বিএনপি সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ চীনের

সফলভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। একই সঙ্গে নির্বাচনে এগিয়ে থাকার জন্য তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন। পাশাপাশি নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে চীন জানায়, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনায় আগ্রহী।

এর আগে নির্বাচনের পর শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাসও। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্র দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারেক রহমানকে সংসদীয় নির্বাচনে বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, এ জয় তার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত ‘গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ’-এর প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন তিনি। পাশাপাশি দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪