পাকিস্তানে সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প আঘাত হেনেছে। এ কথা জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র । খুজদারে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫২ মিনিটে এবং বেলা ১১টা ৩০ মিনিটে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
খুজদারে সুক্কুর, জ্যাকোবাবাদ, খুজদার, ঝাল মাগসি, দাদু, নাসিরাবাদ ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এর আগে ২০২৬ সালের অক্টোবরে পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, এ ভূমিকম্পে খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ ও অন্যান্য উত্তরাঞ্চলীয় অঞ্চল কেঁপে ওঠে।