| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২

  • আপডেট টাইম: 15-02-2026 ইং
  • 93617 বার পঠিত
নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২

নাইজেরিয়ার প্রত্যন্ত এলাকায় মোটরসাইকেলে এসে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার বোরগু অঞ্চলের কয়েকটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান নিরাপত্তা সংকট আরও জটিল আকার ধারণ করেছে। ওই অঞ্চলে আইএসআইএল-এর সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। পাশাপাশি মুক্তিপণের জন্য অপহরণে জড়িত বিভিন্ন সশস্ত্র চক্রও সক্রিয়।

হামলার বিষয়টি নিশ্চিত করে নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, টুঙ্গা-মাকেরি গ্রামে ডাকাতরা হামলা চালালে অন্তত ৬ জন নিহত হন। এ সময় কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

এরপর হামলাকারীরা কনকোসো গ্রামে আক্রমণ চালায়। কনকোসোর বাসিন্দা জেরেমিয়া টিমোথি বার্তা সংস্থা রয়টার্স-কে জানান, ভোরে বিক্ষিপ্ত গুলিবর্ষণের মাধ্যমে হামলা শুরু হয়। তার দাবি, গ্রামটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং থানায় আগুন দেওয়া হয়েছে।

অন্যদিকে একটি মানবাধিকার সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর বরাতে এএফপি জানিয়েছে, কনকোসোতে নিহতের সংখ্যা ৩৮ জনে পৌঁছাতে পারে। ওই সূত্রের দাবি, অনেককে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে এবং অধিকাংশ বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

কনকোসোর আরেক বাসিন্দা এএফপিকে জানান, হামলাকারীরা তার এক আত্মীয়কে হত্যা করেছে এবং চার নারীকে অপহরণ করেছে। পরে তারা পিসা গ্রামেও হামলা চালিয়ে পুলিশ স্টেশনে আগুন দেয় এবং অন্তত একজনকে হত্যা করে। বর্তমানে বহু মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪