| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চুক্তি উপেক্ষা করে হামলায় নিহত ৯

  • আপডেট টাইম: 15-02-2026 ইং
  • 93583 বার পঠিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চুক্তি উপেক্ষা করে হামলায় নিহত ৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন। রোববার (১৫ ফেব্রুয়ারি) উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরাইলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে সেখানকার চিকিৎসা।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’বরাবর সেনা সদস্যের সরিয়ে নেয়ার পরেও সেই হলুদ রেখার বাইরে এই হামলা চালায় ইসরাইল। আল-শিফা হাসপাতালের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুত জন্য একটি তাঁবুতে ইসরাইলি বাহিনী হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামলার বিষয়ে রোববার সকালে এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজার একটি অনির্দিষ্ট স্থানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি ভবনে প্রবেশ করার পর পরই হামলা চালালে এতে দু’জন এবং  হলুদ রেখা অতিক্রম করার সময় তাৎক্ষণিক হুমকি হিসেবে একজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪