| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপিদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভার শপথ বিকেল ৪টায়

  • আপডেট টাইম: 15-02-2026 ইং
  • 95009 বার পঠিত
এমপিদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভার শপথ বিকেল ৪টায়

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন এবং রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র অভিপ্রায় অনুযায়ী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা।

কারা কারা আমন্ত্রিত হবেন—এ বিষয়ে তিনি বলেন, প্রচলিত রীতি অনুযায়ী আমন্ত্রণ জানানো হবে এবং বিষয়টি দেখছে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কোনো প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে আসিফ নজরুল বলেন, নতুন মন্ত্রিসভায় তার থাকার প্রশ্নই ওঠে না।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪