| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমজানে চাঁদ দেখা নিয়ে সৌদির বার্তা

  • আপডেট টাইম: 15-02-2026 ইং
  • 93263 বার পঠিত
রমজানে চাঁদ দেখা নিয়ে সৌদির বার্তা

রমজান মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের বার্তা দিয়ে সৌদি আরবের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সালের ২৯ শাবান তারিখে রমজানের চাঁদ পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চসৌদি সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে, সেদিন চাঁদ দেখা গেলে পরদিন বুধবার থেকেই রমজান শুরু হবে। তবে চাঁদ দেখা না গেলেশাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। তবে ধারণা করা হচ্ছে, এবার সাবান মাস ৩০ দিন পূর্ণ হবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এদিন চাঁদ সূর্যের আগে অস্ত যাবে তাই সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিসর অঞ্চলে চাঁদ দেখা অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব হবে। সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ড্যানজন সীমার নিচে থাকার ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না। এছাড়া একই দিনে একটি বিরল বলয়াকার সূর্যগ্রহণ ঘটবে, যা তাদের অবস্থানগত নৈকট্য নির্দেশ করে।



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪