| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

  • আপডেট টাইম: 15-02-2026 ইং
  • 94785 বার পঠিত
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে প্রবেশ করেন তিনি। পরে তারেক রহমানকে জামায়াতের আমির ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় পেয়েছে। অন্যদিকে নির্বাচনে হেরে গেলেও নিজেদের আসন প্রাপ্তির দিক দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এককভাবে ৬৮ এবং জোট হিসেবে সবমিলিয়ে ৭৭ আসনে জয়লাভ করেছে।

নির্বাচনের পর বিএনপি এবং জামায়াত উভয় দলই ইতিবাচক রাজনীতির বার্তা দিয়েছে। জামায়াত আমিরের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সাক্ষাতকে সে প্রেক্ষাপটেই দেখছেন সংশ্লিষ্টরা।

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরও এসময় উপস্থিত ছিলেন। 

এদিকে জামায়াত আমিরের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তারেক রহমানের।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪