| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিইসি পড়াবেন নবনির্বাচিত এমপিদের শপথ

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 93264 বার পঠিত
সিইসি পড়াবেন নবনির্বাচিত এমপিদের শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছেন। সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হবে। সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

নির্বাচন কমিশন নির্ধারিত সূচি অনুযায়ী এই শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের উপস্থিতিও এই অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব বহন করছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পর এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪