| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মন্ত্রিসভার ৫০ সদস্যের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 93265 বার পঠিত
মন্ত্রিসভার ৫০ সদস্যের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

দেশের নতুন মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫০ জন মন্ত্রীর জন্য সব প্রস্তুতি রাখা হয়েছে। তবে তারেক রহমানের মন্ত্রিসভা এর চেয়ে কিছুটা ছোট অথবা পুরো পঞ্চাশজন নিয়েই হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সূত্র।  ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখিত চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের আইজিপি, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপির কমিশনার ও ডিএমপির উপপুলিশ কমিশনারকে (প্ররক্ষা) অনুলিপি দেওয়া হয়েছে৷

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪