| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মির্জা ফখরুলসহ নবনির্বাচিত এমপিরা হেঁটেই পৌঁছালেন সংসদ প্রাঙ্গণে

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 93258 বার পঠিত
মির্জা ফখরুলসহ নবনির্বাচিত এমপিরা হেঁটেই পৌঁছালেন সংসদ প্রাঙ্গণে

শপথ অনুষ্ঠান ঘিরে লোকজনের সমাগমে সৃষ্ট দীর্ঘ জটের কারণে পায়ে হেঁটেই সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ বেশ কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্য। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে সংসদ ভবনের গেটে আসা বিএনপির মহাসচিবকে দীর্ঘ জটের কারণে তাকে অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে দেখা যায়।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হবে। সেই অনুযায়ী প্রথমে দলটি থেকে নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪