| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপথ নিতে রিকশায় আসলেন নবনির্বাচিত সংসদ সদস্য

  • আপডেট টাইম: 17-02-2026 ইং
  • 93196 বার পঠিত
শপথ নিতে রিকশায় আসলেন নবনির্বাচিত সংসদ সদস্য

রিকশায় চড়ে মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা শপথ নিতে এসেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় শপথ নিতে রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশাযোগে প্রবেশ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এ প্রার্থী রিকশা মার্কায় ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার কাছে অল্প ভোটে হারেন বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। বিএনপির নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পান ৬৪ হাজার ৫২৪ ভোট। আসনটিতে মোট ভোটার ছিলেন সোয়া ৩ লাখের বেশি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪