| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

  • আপডেট টাইম: 18-02-2026 ইং
  • 92625 বার পঠিত
নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ (বুধবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। একই দিন সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন তিনি। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

মতবিনিময় সভা শেষে সচিবালয়ে মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪