| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্থনীতিতে গণতন্ত্র আনবেন নতুন অর্থমন্ত্রী

  • আপডেট টাইম: 18-02-2026 ইং
  • 92586 বার পঠিত
অর্থনীতিতে গণতন্ত্র আনবেন নতুন অর্থমন্ত্রী

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে পৃষ্ঠপোষকতার প্রভাব চলতে দেওয়া যাবে না এবং এটি সকলের জন্য উন্মুক্ত হতে হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ে প্রথম দিন অফিসে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর পুনরুদ্ধার, পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধিই এখন প্রধান অগ্রাধিকার।

 অর্থমন্ত্রী আরও বলেন, “অলরেডি বাংলাদেশে অভার রেগুলেটেড হয়ে গেছে। পৃষ্ঠপোষকতা রাজনীতি করে অর্থনীতি ওভার রেগুলেটেড হয়েছে। সিরিয়াসলি ডিরেগুলেটেড করতে হবে। তিনি লিবারলাইজেশন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ এবং সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্য তুলে ধরেন।

 আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪