| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দায়িত্ব গ্রহণ একটি বৃহৎ দায়িত্ব: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

  • আপডেট টাইম: 18-02-2026 ইং
  • 92555 বার পঠিত
দায়িত্ব গ্রহণ একটি বৃহৎ দায়িত্ব: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

দায়িত্ব গ্রহণ একটি বৃহৎ দায়িত্ব উল্লেখ করে নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ অপেক্ষা, আশা‑আকাঙ্খা ও নানা সংগ্রামের পর এই দায়িত্ব পাওয়া গেছে। এখন তিনি দেশ ও সরকারের সেবা করার জন্য প্রস্তুত।

বুধবার ( ১৮ ফেব্রুয়ারি )  দুপুরে সচিবালয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দায়িত্বটি বড় দায়িত্ব। দীর্ঘ অপেক্ষা প্রত্যাশার পর, অনেক ত্যাগ, অত্যাচার, গুম, নির্যাতনের পর আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ সকলের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবো। দল-মত নির্বিশেষে দায়িত্ব যেন পরিচালনা করতে পারি সবাই দোয়া করবেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম কর্মদিবস আজ। 

প্রথম কর্মদিবসের সকালে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রথমে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪