সরকার কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ কৃষি প্রণোদনা প্রদানের জন্য ‘কৃষক কার্ড’ চালু করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে। এই প্রক্রিয়ার উদ্যোগ নেবেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে অফিস শুরু করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, "আজ থেকে অফিস কার্যক্রম শুরু করছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম হাতে নেব। কীভাবে বণ্টন শুরু করা যায়, সে বিষয়ে কাজ করবো।"
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি কৃষিবিমা গ্রহণের পাশাপাশি সহজে কৃষিঋণ নিতে সক্ষম হবেন।