| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ

  • আপডেট টাইম: 18-02-2026 ইং
  • 92553 বার পঠিত
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনি সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বৈঠকে সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন।

প্রতিমন্ত্রী নুর আরও বলেন, আগামী রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি, ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারের বিভিন্ন প্রতিশ্রুতিমূলক উদ্যোগ বাস্তবায়ন যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এসব বিষয় বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারের একটি বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং তা দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হবে।

প্রতিমন্ত্রী নুর বলেন, যেহেতু আমি দুটো মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমরা শ্রমবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নজরে আনতে চেষ্টা করেছি। মধ্যপ্রাচ্যে বড় অংশের শ্রমবাজার খোলা এবং সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী যদি সফর করেন, তা নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। এছাড়া আমরা ১৮০ দিনের একটি পরিকল্পনা গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪