| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ দিন বইমেলা পেছানোয় দিতে হবে না স্টল ভাড়া

  • আপডেট টাইম: 19-02-2026 ইং
  • 91133 বার পঠিত
৫ দিন বইমেলা পেছানোয় দিতে হবে না স্টল ভাড়া

অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি  নতুন সিদ্ধান্ত জানিয়েছে এ বছরের একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে। নতুন সিদ্ধান্তে ২০ ফেব্রুয়ারির পরিবর্তে পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা। সিদ্ধান্তে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টলভাড়াও  সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। 

গতকাল বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিবৃন্দ। 

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় অবহিত করলে প্রকাশকদের বিভিন্ন অংশের উত্থাপিত দাবিদাওয়ার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে

• বইমেলা আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। 

• বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। 

• ২০২৬-এর বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক ইতিপূর্বে স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে আবেদন করবেন এবং সেই ভিত্তিতে একইদিন সন্ধ্যা ৬টায় তাদের স্টল বরাদ্দ করা হবে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪