| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফ্যামিলি কার্ড চালু হচ্ছে এই রমজানে

  • আপডেট টাইম: 19-02-2026 ইং
  • 90876 বার পঠিত
ফ্যামিলি কার্ড চালু হচ্ছে এই রমজানে

পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ ঈদের আগে রমজান মাসেই চালু হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ করে মন্ত্রী বলেন,এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজকে আলোচনার পরে আজ সিদ্ধান্ত হয়েছে রমজানেই দেওয়া হবে ফ্যামিলি কার্ড ।

তিনি আরও বলেন, এটি সার্বজনীন, কোনো বিধিনিষেধ থাকবে না,তবে একটি কমিটি করা হয়েছে। হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের প্রথমে এ সুবিধার আওতায় আনা হবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু হবে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪