| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভালবাসায় সিক্ত হতে প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ

  • আপডেট টাইম: 20-02-2026 ইং
  • 90117 বার পঠিত
ভালবাসায় সিক্ত হতে প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ

ফিরে এসেছে রক্তঝরা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। দিনটিকে ঘিরে এখন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাজ-সাজ রব। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পী ও কর্মীরা। মূল বেদী পরিষ্কার-পরিচ্ছন্ন করা, আলপনা আঁকা সব মিলিয়ে এক কর্মমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকেই ফুল হাতে জনতার ঢল নামবে জাতীয় শহীদ মিনারে। মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদরা সিক্ত হবেন শ্রদ্ধা আর ভালোবাসায়।


শহীদ মিনারের ধুলোবালি পরিষ্কার করে মূল মিনার ও বেদীকে দেওয়া হচ্ছে নতুন রূপ।  বেদীর আলপনার কাজ চলছে পুরোদমে। ইতোমধ্যে মিনারের বেশ কিছু অংশে সাদা রঙের প্রলেপ পড়েছে। মিনারের মূল কাঠামোর কাজ এগোচ্ছে দ্রুতগতিতে, রং করার কাজ শেষ হলেই মিনারের পেছনে প্রতীকী লাল সূর্যটি স্থাপন করা হবে। মূল চত্বরের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও রাস্তার আলপনার কাজে ব্যস্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৫ শতাধিক শিক্ষার্থী নিরলসভাবে পরিশ্রম করছে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। কেবল মূল মিনারই নয়, আশপাশের দেওয়ালে বর্ণমালা লিখন এবং ভাষা আন্দোলনের ইতিহাস সংবলিত গ্রাফিতি তৈরির প্রস্তুতিও চলছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির কাজও চলমান রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪