| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানি সম্পদ মন্ত্রী

  • আপডেট টাইম: 20-02-2026 ইং
  • 90019 বার পঠিত
সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানি সম্পদ মন্ত্রী

সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি ) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় তিনি লক্ষ্মীপুরের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণের পরিকল্পনার বিষয়েও তথ্য দেন।

মন্ত্রী জানান, বৃহত্তর নোয়াখালীর মধ্যে নতুন প্রকল্প হিসেবে ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন করা হবে। তিনি বলেন, যদি আমরা এই প্রকল্প বাস্তবায়ন করতে পারি, লক্ষ্মীপুরের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধান সম্ভব হবে।

এ্যানি চৌধুরী বলেন, লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণের জন্য ইতিমধ্যে বৃহত্তর নোয়াখালীর মধ্যে একটি নতুন প্রকল্প- ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খান পুনঃখনন। আমরা যদি এ প্রকল্পটি হাতে নিতে পারি লক্ষ্মীপুরে যে জলাবদ্ধতা-ব্যাধি দীর্ঘদিনের মানুষের যেই কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হবো।

তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছে রয়েছে, আমরা সেই দিকেই নজর দিচ্ছি। মেঘনা নদী ও রহমতখালী খাল পাড়ে ভাঙন রয়েছে, পিজিভিলিটি স্ট্যাডির মাধ্যমে তা সমাধান করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশব্যাপী খাল খনন করা হবে। ১৮০ দিনের কর্মসূচি মধ্যে সর্বোচ্চ সেটা করা হবে। খুব শিগগিরই খাল খনন কর্মসূচি শুরু হবে। সেটার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।

তিনি জানান, মেঘনা নদী ও রহমতখালী খালের ভাঙন মোকাবেলায় পিজিভিলিটি স্ট্যাডির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। দেশব্যাপী খাল খননের কর্মসূচি শুরু হবে, যার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে। কাজটি ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

মন্ত্রী এদিন সকালে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়াও তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪