| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন সরকারে উপদেষ্টাদের দফতর বণ্টন: মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন ৮ জন

  • আপডেট টাইম: 20-02-2026 ইং
  • 89938 বার পঠিত
নতুন সরকারে উপদেষ্টাদের দফতর বণ্টন: মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন ৮ জন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের দফতর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ দায়িত্ব প্রদান করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে সরকারে নিযুক্ত করা হয়েছিল।

প্রজ্ঞাপনে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে নিম্নোক্ত দায়িত্ব বণ্টন করা হয়েছে:

মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ কে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মো. ইসমাইল জবিউল্লাহ— জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাশেদ আল মাহমুদ তিতুমীর— অর্থ মন্ত্রণালয়।

তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে দফতরগুলো নিম্নরূপ বন্টন হয়েছে:

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম— প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মাহদী আমিন— শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

রেহান আসিফ আসাদ— ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নতুন দফতর বণ্টনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক ও নীতি-নির্ধারণী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪