| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

  • আপডেট টাইম: 21-02-2026 ইং
  • 88152 বার পঠিত
ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান ও ড্রোন হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডারসহ অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরাইলি সেনাবাহিনীর দাবি করেছে তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে তাদের একজন সামরিক নেতা রয়েছেন বলে হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এর বরাতে এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলায় ১০ জনের বেশি নিহত ও ৩০ জনের বেশি আহত হয়। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেকা গভর্নরেটের রিয়াক শহরের এক ভবনের ধ্বংসস্তূপে এখনো জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে এনএনএ।

ইসরাইলি বাহিনীর দাবি হামাসের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘ্রনের জবাবে হামাস কমান্ড সেন্টারে আঘাত আনা হয়েছে। তবে হামাস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে শরণার্থী শিবিরে হামলায় একটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি এতে বেসামরিক লোকজন হতাহত হয়েছে। সাম্প্রতিক এই হামলাগুলো লেবানন ও ইসরাইল সীমান্তে নতুন করে অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা তৈরি করেছে বলে ধারনা করা হচ্ছে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪