| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না: ববি হাজ্জাজ

  • আপডেট টাইম: 21-02-2026 ইং
  • 89463 বার পঠিত
কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না: ববি হাজ্জাজ

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী পাঁচ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের কোথাও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততা থাকবে না, এমনকি কাউকে দুর্নীতি করতেও দেয়া হবে না। মন্ত্রণালয়ের সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে শিক্ষার ভিত্তি শক্ত করতে হবে। শিক্ষা হলো রাষ্ট্রগঠনের মূল ভিত্তি। ভিত্তি দুর্বল হলে কোনো উন্নয়নই টেকসই হবে না।” তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার মানোন্নয়নের জন্য ‘কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি’ এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে।

ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষায় ভাষা ও গণিতকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তৃতীয় ভাষা শিক্ষা ধাপে ধাপে চালু করা হবে, তবে এর আগে বাংলায় দক্ষতা নিশ্চিত করা অপরিহার্য।

দূর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “আমরা নিজেরা দুর্নীতিতে জড়াবো না এবং অন্যদের ক্ষেত্রেও কঠোর নজরদারি থাকবে। দুর্নীতিমুক্ত, মানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।”

আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪