| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন ও একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 86547 বার পঠিত
২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন ও একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী

রাজধানীতে আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান অনুষ্ঠান ও অমর একুশে বইমেলার উদ্বোধন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিতে সকালে একুশে পদক প্রদান করবেন এবং বিকেলে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃতি মন্ত্রী জানান, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠান দুটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪