| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে আজ

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 86497 বার পঠিত
২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে আজ

দেশের বিভিন্ন এলাকায় কিছু গ্রাহকের মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে।  রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিরেজিস্ট্রেশনবিহীন সিম বা নিবন্ধনবিহীন হ্যান্ডসেটে সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরিচালিত এনইআইআর পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের কারণে এ সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যেসব গ্রাহক নিবন্ধনবিহীন হ্যান্ডসেটে সিম ব্যবহার করছেন, পরীক্ষার সময় তাদের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে অ্যামটব।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪