জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও শিল্পপতি সালমান এফ রহমান–এর বিরুদ্ধে রোববার (২২ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার প্রথম দিনে একজন আহত আন্দোলনকারী তার সাক্ষ্য উপস্থাপন করবেন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ, জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি এবং ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর পরিকল্পনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক।
এদিন একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে নয়জন তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার শুনানিও নির্ধারিত রয়েছে।
অন্যদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু–এর মামলায় তার সাফাই সাক্ষীকে জেরা করবে প্রসিকিউশন।
বিচারিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সালমান এফ রহমান, আনিসুল হক ও হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।