| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনুপ্রবেশকারীদের অস্তিত্ব মুছে ফেলা হবে : অমিত শাহ

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 85090 বার পঠিত
অনুপ্রবেশকারীদের অস্তিত্ব মুছে ফেলা হবে : অমিত শাহ

শুধু ভোটার তালিকা থেকেই নয়, আগামী পাঁচ বছরের মধ্যে দেশ থেকেও অনুপ্রবেশকারীদের অস্তিত্ব মুছে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার আসামে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।  আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে উচ্ছেদ করার জন্য পদক্ষেপে অনেক বাংলাদেশিকে পুশব্যাকও করায় তিনি বলেন, শুধু দখল করা জমি থেকে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করলেই চলবে না। জমি থেকে উচ্ছেদ করলে তারা অন্য কোথাও গিয়ে থাকতে শুরু করবে,তাই তাদের দেশ থেকেই বিতাড়িত করতে হবে।

সামনে আসামের বিধানসভা নির্বাচনকে ইঙ্গিত করে অমিত শাহ বলেন, বিজেপি আবার ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে দেশ থেকে তাড়ানো হবে। যখন দেশের একটি বড় অংশ মাওবাদ থেকে মুক্ত হতে পারে,তখন অনুপ্রবেশকারী মুক্ত ও হতে পারে। এর জন্য দরকার ইচ্ছাশক্তি, সাহস এবং দৃঢ়তা যা আমাদের প্রধানমন্ত্রীর কাছে রয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪