| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ড. ইউনূস ফিরলেন নিজ কার্যালয় ‘ইউনূস সেন্টারে’

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 86399 বার পঠিত
ড. ইউনূস ফিরলেন নিজ কার্যালয় ‘ইউনূস সেন্টারে’

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ ১৮ মাস পর ফিরেছেন তার পুরোনো কর্মস্থল গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ‘ইউনূস সেন্টারে’। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালীন দীর্ঘ বিরতি শেষে তিনি নিজের দপ্তরে ফেরেন। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রফেসর ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে তার এই প্রত্যাবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

রোববার সকালে মিরপুরে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর পরপরই প্রফেসর ইউনূস এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে।

‘ইউনূস সেন্টার’ থেকে ১৮ মাস আগে বিদায় নিয়ে দেশের রাজনীতির বিশেষ এক সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের হাল ধরেছিলেন  নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪