| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হয়রানিমূলক ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 86246 বার পঠিত
হয়রানিমূলক ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন

রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এক খুদে বার্তায় এ তথ্য জানান।

বার্তায় বলা হয়, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক হিসেবে বিবেচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেবে।

এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে চলমান এসব মামলায় অভিযুক্ত ব্যক্তিরা আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪