| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২ মামলা প্রত্যাহারের অনুমোদন

  • আপডেট টাইম: 24-02-2026 ইং
  • 84825 বার পঠিত
রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২ মামলা প্রত্যাহারের অনুমোদন

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বিগত সরকারের ১৭ বছরের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতা থেকে বহু নেতাকর্মী মুক্তি পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক আরও ১,০০৬টি মামলা প্রত্যাহারের তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরও আগে ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানিয়েছিল, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এতে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে জানানো হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪