| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধ সম্পদ মামলা: সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম: 25-02-2026 ইং
  • 83553 বার পঠিত
অবৈধ সম্পদ মামলা: সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ইসমাইল চৌধুরী সম্রাট-কে পৃথক দুই ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে উল্লেখ করা হয়েছে, একটি ধারার সাজার মেয়াদ শেষ হওয়ার পর অন্য ধারার সাজা কার্যকর হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। পরবর্তীতে ২০২০ সালের ২৬ নভেম্বর তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ১৭ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন এবং সম্রাটের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয় ২ ফেব্রুয়ারি। যুক্তিতর্ক শেষে ৯ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪